পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ১ জানুয়ারি, ২০১৩

1 থেকে 99 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর যোগফল; ফোরট্রান

program sum1to99
implicit none
integer::i,sum=0
do i=1,99,2
  sum=sum+i
  enddo
  write(*,*)'1+3+5+...+99=',sum
  endprogram sum1to99

Counting loop দিয়ে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক যোগ করা।

program sumdefnumb
implicit none
real::x=0,sum=0
integer::index,n
write(*,*)'put no. values u wanna add'
read(*,*)n
if (n<2)then
  write(*,*)'only one number??!!!'
  else
    do index=1,n
      write(*,*)'enter number to add'
      read(*,*)x
      sum=sum+x
      enddo
      write(*,*)'Sum=',sum
      endif
      endprogram sumdefnumb

While Loop দিয়ে অনির্দিষ্ট সংখ্যাক অঙ্কের একটি সরল যোগ;

program sumnumb
implicit none
real::x=0,sum=0
integer::n=0
do
  write(*,*)'put number'
  read(*,*)x
  write(*,*)'no. is',x
  if(x<1) exit  !to end do condition press <1
    n=n+1
    sum=sum+x
    enddo
    if(n<2) then
      write(*,*)'put more no.'
      else
        write(*,*)'Sum=',sum
        endif
        endprogram
     
 

Counting Loop দিয়ে গড় ও Standard Deviation নির্ণয়

program sdcnt
implicit none
real::i,sd,a,x=0,sumx=0,sumx2=0
integer::n=0
write(*,*)'wnter no. of points'
read(*,*)n
if (n<2) then
  write(*,*)'minimum 2 values needed'
  else
    do i=1,n
      write(*,*)'enter number'
      read(*,*)x
      write(*,*)'the no. is',x
      sumx=sumx+x
      sumx2=sumx2+x**2
      enddo
      a=sumx/real(n)
      sd=sqrt((real(n)*sumx2-sumx**2)/(real(n)*real(n-1)))
      write(*,*)'mean=',a,'SD=',sd,'n=',n
      endif
      endprogram sdcnt

Do While Loop দিয়ে গড় ও Standard Deviation নির্ণয়

program stdd
implicit none
real::x=0.,sumx=0.,sumx2=0.,x_bar,sd
integer::n=0
do
  write(*,*)'enter'
  read(*,*)x
  write(*,*)'entered',x
  if(x<0) exit
    n=n+1
    sumx=sumx+x
    sumx2=sumx2+x**2
    enddo
    if(n<2) then
      write(*,*)'put minimum three no.'
      else
        x_bar=sumx/real(n)
        sd=sqrt((real(n)*sumx2-sumx**2)/(real(n)*real(n-1)))
        write(*,*)'mean=',x_bar,'SD=',sd,'n=',n
        endif
        endprogram stdd

DO WHILE LOOP এর একটি সরল উদাহরণ:যোগফল নির্ণয়

program simpsum
implicit none
real::sum=0.,x=0.
integer::n=0
do
  write(*,*)'enter'
  read(*,*)x
  write(*,*)'u entered',x
  if(x<0.) exit
    n=n+1
    sum=sum+x
    enddo
    write(*,*)'Sum=',sum
    endprogram simpsum

সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১২

ফোরট্রান প্রোগ্রামের গঠন

উদাহরণ দিয়েই ব্যাপারটা স্পষ্ট হবে। যেমন আমরা ২টি সংখ্যা যোগ করবার জন্যে একটি ফোরট্রান প্রোগাম লিখব।
এটা এখন না বুঝলেও সমস্যা নেই! আমরা তো বুঝতেই যাচ্ছি। আমরা নিচের কোড লিখব।
program sum
implicit none
real:: x,y,sum

write(*,*)"Give the numbers"
read(*,*)x,y
sum=x+y
write(*,*)"the result is",sum

end program sum

১. ডিক্লেয়ারেশন সেকশন (declaration section)
এ প্রোগ্রামে প্রথম অংশকে বলা হয় ডিক্লেয়ারেশন সেকশন (declaration section)  যেখানে প্রোগামের নাম, কিকি চলক (variable) লাগবে ও চলকের ধরণ ইত্যাদি উল্লেখ করা হয়।
২. এক্সিকিউশন বিভাগ (execution section)ঃ
এ অংশে এ বা একাধিক প্রক্রিয়া (action) সম্পাদিত হয়। প্রোগ্রাম নির্দেশ মোতাবেক কাজ করে দেয়।
৩. সমাপ্তি বিভাগঃ
এ অংশে ফোরট্রান তার কাজ করা শেষ করে কমপাইলারকে প্রেগ্রামটি বন্ধ করবার নির্দেশ দেয়।

ফোরট্রান স্টেটমেন্টের statement) গঠন:
১. প্রতিটি লাইন সর্বোচ্চ ১৩২ অক্ষর-বিশিষ্ট হতে পারবে।
২. কোন বক্তব্য এক লাইনে না ধরলে লাইনের শেষে  একটি &(এবং ঐচ্ছিকভাবে পরবর্তী লাইনের শুরুতে আরেকটি)  চিহ্ন দিয়ে বাকী বক্তব্য লেখা যাবে।
৩. যেকোন স্থানে মন্তব্য (comment) দেওয়া যাবে। নিয়ম !a comment
৪. কোন বক্তব্য ৪০ লাইন বিশিষ্ট পর্যন্ত হতে পারবে।
৫. ১-৯৯৯৯৯ পর্যন্ত যেকোন সংখ্যা দিয়ে বক্তব্যকে সংখ্যায়িত করা যাবে। যেমন -  এ সংখ্যাকে লেবেল (statement label)  বলা হয়। বক্তব্যটি ফোরট্রান প্রোগ্রামের অন্য কোথাও কাজে লাগলে লেবেল দিয়ে রেফার করা যাবে।
3 sum=x+y


ফোরট্রান ক্যারেক্টার সেট

হোক মানুষের ভাষা বা যন্ত্রের ভাষা তার রয়েছে নিজস্ব অক্ষর (character) । ফোরট্রানেরও রয়েছে স্বতন্ত্র অক্ষরসমষ্টি। ফোরট্রানকে কাজে লাগাতে হলে এর নিজস্ব বর্ণমালাই ব্যাবহার করতে হবে। 95 ভার্সনে রয়েছে ৮৬ টি অক্ষর। ০৩ ভার্সনে মোট অক্ষর ৯৭ টি। ফোরট্রান কেইস-সেন্সেটিভ নয়। তারমানে আপারকেইস ও লোয়ারকেইস বর্ণে (ইংরেজি বড় ও ছোট হাতের) কোন পার্থক্য নেই। সি++ কিন্তু কেইস-সংবেদী।


সারণি: ফোরট্রান ক্যারেক্টার
প্রতিকের সংখ্যা
ধরণ
মান
২৬
বড় হাতের ইংরেজি
A-Z
২৬
ছোট হাতের ইংরেজি
a-z
১০
সংখ্যা
0-9
০১
আন্ডারস্কোর
_
০৫
গাণিতিক প্রতিক
+ - * / **
১৭
বিবিধ প্রতিক
().=, ’ ”$:!%&;< >? blank
১১
’০৩ ভার্সনে বাড়তি
~ \[]`^{}I #@

ফোরট্রান কি এর ব্যাবহার কি বা কেন ফোরট্রান শিখব

ফোরট্রান কিঃ
ফোরট্রান হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ভাষা। কম্পিউটারের রয়েছে অনেক ধরণের ভাষা। সেতো আর আমাদের মানবীয় ভাষা বোঝেনা। তাই তাকে দিয়ে কাজ করাবার জন্যে মানুষ আবিষ্কার করেছে অসংখ্য ভাষা। যেমন html, css, javascript ইত্যাদি হলো ওয়েবভাষা।  আরো ভাষা হলো c,c++,COBOL ইত্যাদি।
ফেরট্রান দিয়ে কি করা যায়ঃ
এই প্রোগ্রামিং ল্যাঙ্গয়েজটি দিয়ে অসংখ্য গাণিতিকি হিসাব সহজেই করা যায়। শিক্ষা, ব্যাংকিং, ব্যাবসা ইত্যাদি ক্ষেত্রে বিভিন্ন প্রয়োজনীয় হিসাব ও পরিকল্পনা করার জন্যে প্রয়োজনীয় হিসাব করা যাবে এটি দিয়ে।

এছাড়া ভিডিও গেম প্রোগ্রামিং, এয়ার ট্রাফিক কন্ট্রোল, বিভিন্ন বৈজ্ঞানিক ও সামরিক খাতে ও গবেষণার কাজেও ফোরট্রান ব্যাবহৃত হয়েছে। আরো কতো ব্যাবহার আছে কে জানে।

ফোরট্রান কেন শিখবঃ
১. নতুন একটি কম্পিউটার ভাষা নিজের থলিতে পুরতে।
২. ফোরট্রান হচ্ছে সাধারণ্যে ব্যাবহৃত দ্বিতীয় সরল ভাষা। প্রথম হচ্ছে BASIC।
৩. BASIC দিয়ে বৈজ্ঞানিক কাজ করা যায়। ফোরট্রান দিয়ে ইন্জিনিয়ারিং হিসাব-নিকাশ ছাড়াও সচরাচর-ব্যাবহৃত কিন্তু জটিল গাণিতিক কাজ মহজে করা যায়।
৪. ফোরট্রান সবচেয়ে দীর্ঘস্হায়ী ভাষা। অনেকে বলেছে এটা বিলুপ্ত হয়ে যাবে C++ এর কারনে। কিন্তু এ যাবত এ ধরণের উক্তি সত্য হয়নি।

সূচনা বক্তব্য

আল্লাহর উপর ভরসা করে আরেকটি ব্লগ খুলতে যাচ্ছি।
কম্পিউটারের অন্যতম মৌলিক (যদিও অনেকে বলেন কিছুটা সেকেলে) ভাষা হলো ফোরট্রান বা Fortran (পূর্বে বলা হতো FORTRAN) । এ ব্লগে বাংলায় কীভাবে ফোরট্রানে দক্ষ হওয়া যায় সেটাই  ক্রমান্বয়ে শেয়ার করা হবে, ইনশা’আল্লাহ। উল্লেখ্য এখানে আমরা শেয়ার করব ফোরট্রান 95 (f95) ভার্সন। যদিও ফোরট্রান 03 সংস্করণ এবং আরো নতুন ও রিলিজ হয়েছে। তবে বেশিরভাগ  এখনো ৭৭ ভার্সন ও এখনো বহুল-ব্যাবহৃত। অনলাইনেও এখনো ৯৫ ভার্সনও তেমন আলোচিত নয়। সময়ের সাথে পরিবর্তন হতে পারে।
ব্লগটি মাত্র শুরু হয়েছে। তাই যেকোন অসঙ্গতির জন্যে ক্ষমাপ্রার্থী